ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম গোপালগঞ্জের পরিস্থিতিতে নজর সরকারের, বাড়তে পারে বলপ্রয়োগ বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি সকল শ্রেণিতে বহাল থাকছে ভর্তি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখ শিক্ষার্থীর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৩৬ বার পড়া হয়েছে

বনলতা সেন সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। সিনেমাটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসব।

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ। এ বছর ১০টি দেশের এসব চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’সহ বিভিন্ন পুরস্কারের জন্য। বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে এ বিভাগে নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’।

উৎসব কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ‘সুবর্ণ চকোরম’ পুরস্কারের পাশাপাশি থাকছে ২০ লাখ ভারতীয় রুপি। পুরস্কারের অর্থ প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালকের জন্য চার লাখ, শ্রেষ্ঠ নবাগত পরিচালকের জন্য তিন লাখ এবং দর্শকপ্রিয় সেরা চলচ্চিত্রের পরিচালকের জন্য দুই লাখ ভারতীয় রুপির পুরস্কার রয়েছে।

এবারের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর সঙ্গে রয়েছে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারজয়ী ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্ল্যাম্বার’সহ বিভিন্ন দেশের আলোচিত সিনেমা।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনদর্শনে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সিনেমাটি প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং সহ-প্রযোজক চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। এতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘বনলতা সেন’-এর অংশগ্রহণ দেশের চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। প্রচলিত জীবনীনির্ভর চলচ্চিত্র কিংবা গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে ‘বনলতা সেন’ নির্মাণ করেছি ব্যক্তিগত, কাব্যিক ও নিরীক্ষাধর্মী দৃশ্যভাষায়। বার্লিন ও টরন্টোর মতো আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তি নির্মাতার কাজের সঙ্গে প্রতিযোগিতার সুযোগকে চলচ্চিত্রটির শৈল্পিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছি।”

উৎসবের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘বনলতা সেন’ ছাড়াও রয়েছে ভারতের চারটি সিনেমা–‘পদযাত্রা’, ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেলভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’। এ ছাড়া ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, চীন, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান ও উরুগুয়ের চলচ্চিত্রও রয়েছে প্রতিযোগিতায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

আপডেট সময় : ০৭:০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬