ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম গোপালগঞ্জের পরিস্থিতিতে নজর সরকারের, বাড়তে পারে বলপ্রয়োগ বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি সকল শ্রেণিতে বহাল থাকছে ভর্তি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখ শিক্ষার্থীর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান

সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৫২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) এ তালিকা প্রকাশ করেছে। ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক এই প্রকাশনার ১৮তম সংস্করণে তারেক রহমানকে ‘রাজনৈতিক ব্যক্তিত্ব’ বিভাগে রাখা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি রিপোর্ট

এবারের তালিকায় তারেক রহমানের পাশাপাশি দেশের দুই বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা স্থান পেয়েছেন। এর আগে ২০২৪ সালে প্রকাশনাটির ১৬তম সংস্করণে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ তালিকার শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে স্থান পেয়েছিলেন।

প্রকাশনাটিতে ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি করে।

এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। রাজনৈতিক সংবাদ বুলেটিন

এ ছাড়া বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও বে-টার্মিনাল প্রকল্পের অগ্রগতি এবং ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়ও প্রকাশনায় গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের অর্থনীতি রিপোর্ট

তালিকায় বাংলাদেশের দুই নারী
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের জন্য নিয়মিত এ তালিকায় স্থান পেয়ে আসছেন।

বাংলাদেশের একজন অগ্রণী ইতিহাসবিদ ও গবেষক হিসেবে তিনি মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনে কাজ করেছেন। স্থানীয় কারুশিল্পের বিকাশে ‘কারিকা’ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও নারী শ্রমিকদের নিয়ে তাঁর অসংখ্য গবেষণাগ্রন্থ ও প্রকাশনা রয়েছে। এসব অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (বিডিআই) কর্তৃক আজীবন সম্মাননা পান।

অন্যদিকে, মিয়ানমারে জন্মগ্রহণকারী ও বাংলাদেশে বেড়ে ওঠা রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর চালানো সহিংসতার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তিনি কাজ করছেন। কক্সবাজারের শরণার্থী শিবিরে ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত তাঁর ‘উইটনেস টু হরর’ এবং ‘রেপ বাই কমান্ড’ প্রতিবেদন দুটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত। এ ছাড়া তিনি ‘রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি’ প্রতিষ্ঠার মাধ্যমে শরণার্থী নারীদের সুরক্ষায় কাজ করছেন।

প্রসঙ্গত, ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন– এমন ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে এ তালিকায় স্থান পান। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান

আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬