ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম গোপালগঞ্জের পরিস্থিতিতে নজর সরকারের, বাড়তে পারে বলপ্রয়োগ বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি সকল শ্রেণিতে বহাল থাকছে ভর্তি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখ শিক্ষার্থীর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৭২ বার পড়া হয়েছে

প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেন ১-১২তম নিবন্ধনধারী চাকরি প্রার্থীরা। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীদের নিয়োগে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে শিক্ষা ভবনসহ শিক্ষা প্রশাসনে সক্রিয় দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সংবাদ সম্মেলন শেষে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। এ সময় তিন দফা দাবি বাস্তবায়নে সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তারা।

চাকরিপ্রার্থীরা জানান, গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিবন্ধনহীন একটি অনলাইন পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান খান ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে এবং নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেছেন।

সমাবেশে বক্তারা বলেন, তারা তাদের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধান চান তারা। এ সময় গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীদের দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিরোধিতাকারী ওই ব্যক্তির উত্থান ফ্যাসিস্ট আমলে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার ছিলেন বলে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সচিবদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সে সময় তিনি শিক্ষা ভবন নিয়ন্ত্রণ করতেন বলেও দাবি করেন চাকরিপ্রার্থীরা।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, বর্তমান সরকারের সময়েও ওই ব্যক্তির দালালি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। নির্বাহী আদেশে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া হলে তিনি এ খাত থেকে চাঁদাবাজির সুযোগ পাবেন না। এ কারণে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম

আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬