ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম গোপালগঞ্জের পরিস্থিতিতে নজর সরকারের, বাড়তে পারে বলপ্রয়োগ বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি সকল শ্রেণিতে বহাল থাকছে ভর্তি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখ শিক্ষার্থীর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৩৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মার্কিন ফেডারেল সংস্থাগুলোর নেওয়া বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত সারাদেশে একযোগে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের যে দীর্ঘদিনের ক্ষমতা রয়েছে, তা এবার আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

গত বছর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হওয়ার পর, এবার প্রশাসনিক আইনের (এপিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) আওতায় বিচারকদের থাকা অন্য একটি ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানাল ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে রায় দিলে প্রেসিডেন্ট তার নীতিগুলো আইনি ঝামেলা ছাড়াই আরও সহজে বাস্তবায়ন করতে পারবেন।

ট্রাম্প প্রশাসনের যুক্তি, কোনো সরকারি সংস্থার প্রণীত বিধিমালা আদালত পুরোপুরি বাতিল করতে পারবে না। বরং কোনো মামলায় আদালতের দেওয়া প্রতিকার কেবল সংশ্লিষ্ট মামলার বাদীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, এই মামলায় ট্রাম্প প্রশাসন জয়ী হলে সরকার বিতর্কিত বিধিমালা মামলার বাদীদের বাইরে অন্য সবার ক্ষেত্রে কার্যকর রাখতে পারবে। এমনকি আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করার পরও আইনি লড়াই চলাকালে বছরের পর বছর সেটি কার্যকর থাকতে পারে।

বামজাই বলেন, এই রায় নির্বাহী বিভাগকে আরও বেশি স্বাধীনতা দেবে। তবে সেই স্বাধীনতাকে কেউ ইতিবাচক না নেতিবাচক হিসেবে দেখবেন, তা নির্ভর করতে পারে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি তার সমর্থন বা বিরোধিতার ওপর।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই অভিবাসন কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারের মতো নানা বিষয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ায় এবং বিভিন্ন আদালতের বিচারকরা তা আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সাথে বিচার বিভাগের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনেই সুপ্রিম কোর্ট সারাদেশে কার্যকর হয় এমন ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেছিল। তবে সেবার আইনের অন্য একটি ধারার কারণে কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করে দেওয়ার ক্ষমতা বিচারকদের হাতেই থেকে গিয়েছিল।

এবার নতুন আপিলটিতে সেই ক্ষমতাটিকেই কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলার রেশ ধরেই এই আপিলের সূত্রপাত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদের একটি আইন অনুযায়ী তৈরি স্বাস্থ্য খাতের কিছু বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার বৈধতা নিয়ে আর বিতর্ক না করে, সরাসরি আদালতের এপিএ ক্ষমতা ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাতে তারা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কোনো নীতি বাস্তবায়নে বাধা না পায়।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প যদি এই লড়াইয়ে জিতে যান, তবে কোনো সরকারি নিয়মকে আদালত অবৈধ ঘোষণা করলেও মামলা চলাকালীন মাসের পর মাস বা বছরের পর বছর ধরে সরকার সেটি সবার ওপর বলবৎ রাখতে পারবে।

অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্য সরকারের পাশাপাশি আইন বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা রুখতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর পক্ষে সরকারের অবৈধ নিয়মগুলোকে চিরতরে বাতিল করানো আরও অনেক কঠিন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬