ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম গোপালগঞ্জের পরিস্থিতিতে নজর সরকারের, বাড়তে পারে বলপ্রয়োগ বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি সকল শ্রেণিতে বহাল থাকছে ভর্তি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখ শিক্ষার্থীর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

পোশাক মালিকপক্ষের সিদ্ধান্ত, অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে

ফিংয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: সংগৃহীত

কোনও কারখানায় শ্রম অসন্তোষ দেখা দিলেই শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার রাজধানীর উত্তরায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন–বিজিএমইএ কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অসন্তোষের শিকার আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকার মালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠক শেষে তৈরি পোশাকের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তদের সংগঠন ও বিজিএমইএর যৌথ ব্রিফিংয়ে মালিকদের এ্ই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ সংগঠন দুটির নেতারা ব্রিফিংয়ে অংশ নেন।

১৩/১ ধারায় কারখানা বন্ধ হওয়ার মানে হচ্ছে, ‘কাজ নেই তো মজুরি নেই’। এই ধারায় যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা। আজ শনিবার এই ধারায় মোট ৫৫টি কারখানা বন্ধ আছে। শ্রম অসন্তোষে গতকাল মোট ১৪৭টি কারখানার কাজ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। অর্থাৎ বাকি ৯২টি কারখানায় শ্রমঅসন্তোষের জেরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানায় ছুটি দেওয়ার ক্ষেত্রে ১৩/১ ধারা উল্লেখ করা হয়নি। অর্থাৎ এসব কারখানার শ্রমিকরা বন্ধের দিনেও মজুরি পাবেন।

ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ সংগঠন হিসেবে কোনও কারখানা বন্ধ কিংবা খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। দুপুরের বৈঠকে মালিকরাই ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনয় তারা দেখেছেন, বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিতে চায়। তবে একটি মহল শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত। তাদের উসকানিতে কিছু শ্রমিকও কারখানায় বিশৃঙ্খলা করছেন। তিনি আইন শৃঙ্খলাবাহিনী, মালিক ও শ্রমিক– সবপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

এক প্রশ্নের জবাবে মাহমদু হাসান খান বলেন, একদিকে কারখানায় অসন্তোষ অন্যদিকে মজুরি নির্ধারণে নূন্যতম মজুরি বোর্ডের বৈঠক করা অযৌক্তিক। তবে আগামী সোমবার অনুষ্ঠেয় মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি মজুরি নূন্যতম মজুরির প্রস্তাব দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোশাক মালিকপক্ষের সিদ্ধান্ত, অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

আপডেট সময় : ০৬:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬