ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ ও শিক্ষা ভবনের দালালদের গ্রেপ্তারে আল্টিমেটাম গোপালগঞ্জের পরিস্থিতিতে নজর সরকারের, বাড়তে পারে বলপ্রয়োগ বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন ঘিরে নানা আয়োজন রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি সকল শ্রেণিতে বহাল থাকছে ভর্তি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় আগ্রহ নেই আড়াই লাখ শিক্ষার্থীর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৪৯ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জন নিয়ে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৪৯১ জনে। এছাড়া এ পর্যন্ত চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯১৫ জনর রোগী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬