ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৫০ বার পড়া হয়েছে

প্রতীকী এআই ছবি

ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার আগের এক প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ওই আঘাতের লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

হরমুজ প্রণালির উত্তর উপকূলের কাছে অবস্থিত কেশম দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরে প্রবেশের পথের কাছাকাছি হওয়ায় দ্বীপটির সামরিক ও ভৌগোলিক গুরুত্ব রয়েছে। ফলে সেখানে মার্কিন ড্রোন ভূপাতিতের এ দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বীপটিতে ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর সীমিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তার বক্তব্য অনুযায়ী, ওই ব্যবস্থা ধ্বংস করতে ১৫ মিনিট সময় লেগেছে।

তবে ইরানের দুটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে ড্রোন দুটি সত্যিই ধ্বংস হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এ অঞ্চলে সামরিক সংঘাত বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে বাণিজ্য আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তথ্যসূত্র: প্রেস টিভি, ইরনা, ডন নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬