ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি: আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৪৮ বার পড়া হয়েছে

ছবি: কোলাজ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন।

রোববার দলটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি: আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬